ভাই বোনেদের অন্যতম উৎসব হল রাখি বন্ধন উৎসব। যেই দিনে ভাইদের মঙ্গল কামনায় বোনেরা হাতে রাখি বেঁধে দেয়। এই উৎসবের প্রচলন রবীন্দ্রনাথ ঠাকুর ও ঠাকুর বাড়ির অন্যান সদস্যদের হাত হয়েছিল। পাশাপাশি এই উৎসব রয়েছে অনেক লুকোনা ইতিহাস। জানেন কি এই উৎসবের অন্তরালে থাকা ইতিহাস? চলুন সেই বিষয় আজ বিস্তারিত ভাবে আলোচনা করে নেব। প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপন করা হয় রাখি বন্ধন উৎসব। এই বিশেষ শুভ দিনে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন। তবে রাখি পূর্ণিমা শুধু ভাই-বোনদের সম্পর্কের উৎসব নয়। বরং বলা ভালো এই উৎসব সম্প্রীতি ও বন্ধুত্বের বার্তা নিয়ে আসে মানুষের কাছে। তাই জন্য বলা হয় এই উৎসব ভাই-বোনদের মধ্যে সীমাবদ্ধ নয়। আসলে এই উৎসবের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মধ্যে মেলবন্ধন ঘটে।
অনেক জায়গায় রাখি পূর্ণিমার তিথিকে ‘শ্রাবণী’ বলে প্রচলিত রয়েছে। তবে এই দিনটিকে কেন শুধুমাত্র ভাই-বোনদের উৎসব হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার নেপথে অন্তরালে লুকিয়ে রয়েছে ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এই সমস্ত ঐতিহাসিক গল্প প্রমাণ করে যে রাখি পূর্ণিমা শুধুমাত্র ভাই-বোনদের সম্পর্কের উৎসব নয়। এই উৎসব ভাইবোনদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ভারতের ইতিহাস ঘেঁটে দেখলেই দ উঠে আসবে, রাখি পূর্ণিমার এই শুভদিনে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও মানবিক সংহতির বার্তা। সেরকমই কিছু ইতিহাস এবার আমরা দেখে নেব।
রাজা সুলতান বাহাদুর ও রানী কর্নাবতী: গুজরাটের রাজা সুলতান বাহাদুর চিতোর আক্রমণ করেছিলেন, সেই সময় সেখানকার এক বিধবা রানী ছিল কর্নাবতী। এরপর মুঘল সম্রাট হুমায়ুনের কাছে সাহায্য প্রার্থনা করার জন্য একটি রাখি পাঠিয়েছিলেন। তবে হুমায়ুন লোক পাঠাতে অনেকটাই দেরি হয়ে যায় এবং সুলতান বাহাদুর শাহ চিতোর দখল করে নিয়েছিলেন। রানী কর্নাবতী অপমানিত হয়ে জহরের মাধ্যমে আত্মহত্যা করেন। তবে হুমায়ুনের কাছে রাখি পাঠানোর কারণে হুমায়ুন চিতোর পুনরুদ্ধার করে রানী কর্ণাবতীর পুত্রকে রাজা হিসেবে বসান।
দ্রৌপদী ও কৃষ্ণের সম্পর্ক: ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা ছিল শিশুপাল বধের কথা। সেই সময় কৃষ্ণের কনিষ্ঠ আঙুল কেটে রক্ত ঝরে। এরপর সেই দৃশ্য দেখে দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন তিনি, যা কৃষ্ণের মঙ্গলার্থে ছিল। এই ঘটনার পর থেকে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসেবে গণ্য করেন। পাশাপাশি সর্বত্র তাকে রক্ষা করে এসেছেন।







