কলকাতা

বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে শিলমোহর হাইকোর্টের

অবশেষে আদালতের নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের রাম নবমী উপলক্ষে আয়োজিত মিছিলের অনুমতি মিলল। আজ রবিবার ৫ নম্বর বাসস্ট্যান্ড থেকে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রা হবে।

বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের শোভাযাত্রার জন্য নেতাজি নগর থানায় ১৫ তারিখে ইমেইল এর মাধ্যমে আবেদন জানাই এবং তারা আমাদের সেই আবেদনে সাড়া দিয়ে সম্মতি দেয় কিন্তু ১৬ তারিখে নেতাজি নগর থানা আমাদেরকে ডেকে পাঠায় এবং ২১ তারিখের শোভাযাত্রার জন্য অনুমতি দেয়নি, পাশাপাশি তারা ডিসিপি সঙ্গে যোগাযোগ করতে বলেন। ১৬ তারিখ ডিসিপির সঙ্গে দেখা করে আসার পর রাত সাড়ে এগারোটা নাগাদ আমরা নেতাজীর নগর থানার থেকে একটি মেইল পাই যে, ১৭ তারিখ বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শোভাযাত্রার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের শোভাযাত্রাটি ২১ তারিখ করবো বলে তাদের কাছে আবেদন করেছিলাম। আমরা এই বিষয়টি নিয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হই। ” আদালত নির্দিষ্ট দিনে বিকাল ৫ টার সময় রামনবমীর শোভাযাত্রাটি করার অনুমতি দেয়। কিন্তু আদালত বেশ কিছু শর্ত রেখেছে বিশ্ব হিন্দু পরিষদের কাছে। কি সেই শর্ত

১) ৬০০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেনা।

২) কমপক্ষে ৫ জন কে দায়িত্ব নিতে হবে এই শোভাযাত্রা পরিচালনা করার জন্য।

৩) শোভাযাত্রায় একটি মাত্র যানবাহন ব্যবহার করা যাবে।

৪) অংশগ্রহণকারীরা কোন অস্ত্র বহন করতে পারবেন না।

৫) নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি যেমন চলছে তেমনই অংশগ্রহণকারীদের একই নিয়ম মেনে চলতে হবে।

৬) শুধুমাত্র স্বাভাবিক সাউন্ড সিস্টেম থাকতে হবে।

এছাড়াও আরো অনেক শর্ত রেখেছে আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.