ভোটের মাঝেই ফের আলোচনায় ঘাটাল মাস্টার প্ল্যান। এবার আরও বড় ঘোষণা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেবের। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু না হলে তৃণমূলকে আর ভোট দিতে হবে না বলে মন্তব্য করতে শোনা গেল তাঁকে। আর ভোটের মাঝেই দেবের এহেন মন্তব্যকে ঘিরে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।বুধবার ঘাটালের শ্রীমন্তপুর, মনসুকা, বরদা বাণীপীঠ সহ একাধিক জায়গায় প্রচার সভা করেন দীপক অধিকারী।দেবকে বলতে শোনা যায়, ‘কে কী বলছেন আমি জানি না। কেউ বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, এটা ভোটের প্রতিশ্রুতি, পরে পালিয়ে যাবে। বিশ্বাস করুন আমি পালিয়ে যাওয়ার ছেলে নই। আমি এখানেই থাকব, আপনাদের সামনেই থাকব, যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেব।’ এরপরেই দেব বলেন, ‘আরও একটা বড় কথা বলে যাচ্ছি, একটা বড় কথা বলে যাচ্ছি, ২০২৬-এ বিধানসভা নির্বাচন, তার আগে ঘাটাল মাস্টার প্ল্যান যদি না শুরু হয়, আমি আপনাদের বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না।ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেও এদিন বলতে শোনা যায় দেবকে। ঘাটালের তৃণমূল প্রার্থী বলেন,আমি দলে ফিরেছি মানুষকে ভালো রাখার জন্য। আমি দিদিকে একটাই আবদার করেছিলাম, যদি আমি ফিরি, এই ঘাটাল মাস্টার প্ল্যানে যদি আপনি হ্যাঁ বলেন তবেই আমি রাজনীতিতে ফিরব। নয়তো মনে হয় না আমার ফেরা উচিত।দেবের মতে, গত ১০ বছর ধরে কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বের কারণে তিনি কোনও কথা রাখতে পারছিলেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কথা দিয়েছেন।
Read Next
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
Related Articles
Check Also
Close
-
ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই বন্ধুApril 9, 2025







