অসুস্থ অভিনেত্রী চিত্রা সেন। সম্প্রতি বৃস্পতিবার রেশমী ও ঋদ্ধি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কাজের ব্যস্ততায় আটকে পড়ায় পরের দিকে হাসপাতালে পৌঁছেছিলেন ছেলে কৌশিক সেন। এখন মায়ের শারীরিক অবস্থা কেমন? জানালেন কৌশিক সেন।
“সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যে সমস্যা দেখা দিয়েছিল।গরমের মধ্যে হতেই পারে এটা। আশঙ্কার কিছু নেই এটাই স্বস্তিদায়ক,” বললেন অভিনেতা।
টাকিতে আউটডোর শুটিং চলছে রেশমীর। তাই সন্ধ্যা সাতটা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন তিনি। তার পরে ছেলে ঋদ্ধির সঙ্গে হাসপাতালে ছিলেন কৌশিক।। তাঁর কথায়, “ইসিজি, ইকোর রিপোর্ট সবই ঠিক আছে। চিকিৎসক জানিয়েছেন ভয়ের কিছু নেই। আসলে মায়ের অনেক বয়স হয়েছে। বার্ধক্যজনিত নানা লক্ষণ দেখা দিচ্ছে। মায়ের বয়স ৮৫ পেরিয়ে গিয়েছে। কখনও হয়তো কোমরে ব্যাথা, কখনও আবার স্নায়ুর সমস্যা দেখা দিচ্ছে।” বর্তমানে কৌশিক-রেশমী নিজেদের ধারাবাহিক ও ছবি নিয়ে ব্যস্ত দু’জনেই।







