জেলা

মুর্শিদাবাদের নবগ্রামের পমিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মারাত্মক পথ দুর্ঘটনা।

জানা যায় নবগ্রামের পমিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি টোটো ও ছোট চারচাকা গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হন প্রায় ৮ জন যাত্রী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল বেলায়। একটি টোটো গাড়ি পলসনডা দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল এমন সময় পিছন থেকে আসে আরেকটি ছোট চার চাকা গাড়ি এবং নবগ্রামের পমিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছোট চারচাকা গাড়িটি সজরে ধাক্কা মারে টোটো গাড়িটিতে টোটো গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের থাকা একটি গাছে ধাক্কা মেরে। এবং ছোট চারচাকা গাড়িটি পাশে উল্টে যায় ছোট চারচাকা গাড়িতে প্রায় সাত জন ব্যক্তি ছিল বলে জানা যায়। পরে স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ। এবং পুলিশ এসে গাড়ি দুটিকে উদ্ধার করে নবগ্রাম থানায় নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় পমিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.