আবহাওয়া যেমনই হোক ভোটের আবহাওয়া যে গরম তা পরতে পরতে বুঝতে পারছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ।কারন বিভিন্ন জায়গায় বেছে বেছে বিজেপি কর্মীদের উপর হামলা।বারুইপুর পশ্চিম বিধানসভার মল্লিকপুর পঞ্চায়েতের বিজেপির সুদন্য গায়েনের বাড়ি হামলা, ভাংচুর। অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গুন্ডারা গতকাল রাতে বারুইপুর পশ্চিম বিধানসভার মল্লিকপুর পঞ্চায়েতের বিজেপির সুদন্য গায়েনের বাড়ি হামলা চালায় ও ভাংচুর করে। নিমেষেই লন্ড ভণ্ড করে দেয় চারিদিক। সুদন্য গায়েন কোনক্রমে পালিয়ে গিয়ে প্রান বাঁচেন। তিনি সরাসরি এই ঘটনার জন্য শাসক দলকে দ্বায়ী করেন।পাশপাশি গতকাল রাতে রাজপুর সোনারপুর মিউনিসিপালিটির ২০,২২ ও ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপির একাধিক ফ্লেক্স ব্যানার ফ্ল্যাগ ছিড়ে ফেলে TMC।আর এই ঘটনার পর ডঃ গঙ্গোপাধ্যায় এবং জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ার্দার এলাকা পরিদর্শন করেন। এবং নির্যাতিতদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান শাসক দল বুঝে গেছে তাদের পতন অনিবার্য, আর তাই বার বার এমন ঘটনা ঘটাচ্ছে।
Read Next
November 20, 2026
পুলিশকে হুমকির অভিযোগ, পাল্টা বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ
November 20, 2026
রক্তাক্ত রাজনীতির ছায়া অন্ধ্রে! পেট্রোল বোমা ও আগুনের লেলিহান শিখায় পুড়ল বিরোধী নেতাদের কনভয়
November 20, 2026
পুলিশকে হুমকি দেওয়ার মামলায় গিরিশ পার্ক থানায় হাজির অভিষেক, ঘিরে সমর্থকদের ভিড়
November 20, 2026
‘জল থাকলে তবেই তামিলনাড়ুকে দেব’: কাবেরী ইস্যুতে কড়া বার্তা ডি. কে. শিবকুমারের
November 20, 2026
আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা রাহুলের! ‘পাকিস্তানের ফ্যানবয়’ বলে কটাক্ষ বিজেপির
November 20, 2026
দিল্লির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন শমীক ভট্টাচার্য! শাহ-শুভেন্দু বৈঠকের পর জোর জল্পনা
Related Articles
Check Also
Close







