হওয়ার স্বপ্ন প্রীতমের,আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে চাইছে সে। ছেলে কে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রীতমের মা পদ্মা।তার বাবা খুন হয়েছিলেন ২০১৯ সালে। শাহজাহান শেখ এবং তার বাহিনীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। বাবাকে হারিয়েও নিজের লক্ষ্যে অটল ছিলো প্রীতম। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সেই প্রীতম এ বার উচ্চ মাধ্যমিকে ৪৮৩ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সবাই কে। প্রীতমের স্বপ্ন আইপিএস হওয়ার। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই এখন তার লক্ষ্য। তাই ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে চাইছে সে।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এ বার উচ্চ মাধ্যমিক দিয়েছিলো কলা বিভাগ নিয়ে। যে সন্দেশখালি, যে শাহজাহান এবং তাঁর বাহিনী নিয়ে গোটা রাজ্য সরগরম, সেই শাহজাহানের হাতেই খুন হয়েছিলেন প্রীতমের বাবা প্রদীপ মণ্ডল অভিযোগ তেমনই। শাহজাহানের ভয়ে গ্রাম ছেড়েছিলো প্রীতমেরা। তার পর আর পাকাপাকি ভাবে গ্রামে ফেরেনি তারা।পদ্মা জানিয়েছেন, গ্রামে এখনও কিছু জমি এবং ভেড়ি রয়েছে। সেগুলি লিজ়ে দেওয়া। মাঝেমধ্যে সেগুলি দেখাশোনা করতে গ্রামে যেতে হয় বটে, তবে নিয়মিত যাতায়াত হয় না। সেই ঘটনার সঙ্গে জড়িত এখনও অনেকেই গ্রামে রয়েছেন। ফলে আতঙ্ক তো একটা রয়েইছে বলে জানিয়েছেন পদ্মা। তবে সেই সব আতঙ্কের মধ্যেও দুই সন্তানকে বড় করে তোলার লক্ষ্যে লড়াই চালিয়ে চালিয়ে যাচ্ছেন তিনি। পদ্মা বলেন, “প্রীতমের বাবাও চাইত ওর দুই ছেলে ভাল কিছু করুক। প্রীতম আজ ভাল রেজাল্ট করেছে। ওর বাবা থাকলে খুব খুশি হত।”
Read Next
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
Related Articles
Check Also
Close







