কলকাতা

ফের আত্মহত্যা মেট্রোরেলে, ঘন্টাখানেক ব্যাহত মেট্রো পরিষেবা

সপ্তাহের শুরুতেই আত্মহত্যার কারণে ঘন্টাখানেক ব্যাহত মেট্রো পরিষেবা। সোমবার ঠিক সন্ধ্যা ৭:৫৬ নাগাদ একজন যাত্রী আত্মহত্যার চেষ্টা করে। যার ফলে প্রায় এক ঘন্টাখানেক ব্যাহত হয় ডাউন লাইনের মেট্রো পরিষেবা। ব্যস্ত সময় এই মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগের শিকার হয় নিত্যযাত্রীরা।

মেট্রো লাইনের আত্মহত্যার চেষ্টা কোন নতুন ঘটনা নয়। এরকম ধরনের ঘটনা আটকাতে মেট্রো কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটেই চলেছে। এবার সপ্তাহের প্রথম দিনই এরকমই এক ঘটনা ঘটে গেল অন্যতম ব্যস্ততম মেট্রো স্টেশন এসপ্ল্যানেডে। এস প্ল্যানেট থেকে সমস্ত মেট্রো পরিষেবা জড়িত রয়েছে। সেখানেই এবার দেখা গেল প্রবল সমস্যা। এসপ্ল্যানেড থেকে দমদম যাওয়ার লাইনেই মেট্রোর সামনে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক যাত্রী।

মেট্রোর চালক বুঝতে পেরেই তৎক্ষণাৎ ব্রেকের সাহায্য নেয়। তবে শেষ রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে প্রাণ হারায় ওই যাত্রী। যার ফলে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এই আত্মহত্যার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই ঘটনার ৩০ মিনিট পর মেট্রো লাইন থেকে যাত্রীর দেহ উদ্ধার করা সম্ভব হয়। এরপরে প্রায় ঘন্টাখানেক পর চালু হয় মেট্রো পরিষেবা। অন্যতম ব্যস্ত সময় এই সমস্যা তৈরি হওয়ায় পরবর্তী মেট্রো গুলিতে ব্যাপক ভিড় হয়। যার ফলে প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই নিত্যযাত্রীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.