জেলা

হলদিয়ায় সমবায় নির্বাচনে জয়ী তৃনমূল, ধরাশায়ী বিরোধী

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

একদা অধিকারী গড় নামে পরিচিত পূর্ব মেদিনীপুরের হলদিয়ার চকদ্বীপা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২-০ সীটে বিপুল জয় লাভ তৃনমূল মনোনীত প্রার্থীদের। পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি আজগর আলীর নেতৃত্বে সমবায় সমিতির এই বিপুল জয় বলে দাবী নির্বাচিত প্রতিনিধিদের। আজগরবাবু বলেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচন আমাদের কাছে একটা অ্যাসিড টেষ্ট। বাংলার মানুষ তৃনমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন। আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার সবকটি সীট মমতা ব্যানার্জিকে উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.