রাজনীতি

অভিযোগ পেতেই তড়িঘড়ি দেবের পদক্ষেপ

ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই বিজিপির পক্ষ থেকে একাধিক অভিযোগ করেই চলেছে দেবের বিরুদ্ধে। অনেক জল্পনার পর দেব যখন ভোটে দাঁড়াতে রাজি হয়, তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে তাকে তলব করা হয়। এবার ফের বিজেপির তারকা প্রার্থী হিরণ তারদিকে চাকরির নামে ঘুষ খাওয়ার অভিযোগ ছুঁড়ে দেয়। তবে দেব তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহন ফের বিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছেন।

ষষ্ঠ দফায় হবে ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব। তার আগে মানুষের নজর ঘোরাতে একাধিক স্ট্যাটিজি নিচ্ছে বিজেপি। টলিউড ইন্ডাস্ট্রির দুই দলের তারকা প্রার্থী জোর কদমে প্রচার করছে ঘাটালে। তবে দুজনের মত যেহেতু আলাদা। সেই কারণে তৃণমূলের তারকা প্রার্থী সৌজন্যতা ও উন্নয়নের কথা বলে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির তারকা প্রার্থীর প্রতিনিয়ত বেলাগাম কটাক্ষ করে দেবের ভাবমূর্তি নষ্ট করতে উদ্ধত হয়েছেন।

তাই জন্য ভোটের নির্ঘন্ট প্রকাশ হওয়ার আগে থেকেই দেবের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছেন হিরন্ময় চট্টোপাধ্যায়। প্রথম থেকেই প্রচারে বেরিয়ে ঘাটালের বিদাই সাংসদকে চোর সহ বিভিন্ন বিষয় নিয়ে কটুক্তি করতে থাকেন বিজেপি প্রার্থী। এবার ফের তিনি অডিও ক্লিপ প্রকাশ করে তার বিরুদ্ধে অভিযোগ আনে চাকরির নাম করে টাকা নেওয়ার। যা নিয়ে গত বেশ কয়েকদিন ধরে শোরগোল পরে গেছে রাজ্য রাজনীতিতে। সেই অডিওতে শোনা যাচ্ছে দেবের ঘনিষ্ঠ রামপদ রান্না এজেন্ট গঙ্গেশ সাঁতরার মারফত একটা বড় অংকের টাকা নিয়েছিল।

এই অভিযোগ জানাতে দেবের কাছে ফোন করে। যার অডিও ঘিরেই তরজা শুরু হয়েছে। সেই অভিযোগ পাওয়া মাত্র তৎক্ষণাৎ অভিযোগকারী বাড়ি গিয়ে ওই এজেন্ট অর্থ ফিরিয়ে দেয়। তবে দিদি স্পষ্ট দাবি এখনো উঠতে রামপদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাই অভিনেতা তার পাশেই থাকবে। এমনকি যদি এই ঘটনার সত্যি প্রমাণিত হয় তাহলে রামপদ নিশ্চয়ই আইন অনুযায়ী শাস্তি পাবে বলে দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.