রাজনীতি

শহিদ মিনারে অভিষেকের সভা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন

শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাত্র-যুব সমাবেশকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন তোলা হচ্ছে। শহিদ মিনার-সহ পুরো ময়দান এলাকা পড়ে সেনাবাহিনীর আওতায়। ফলস্বরূপ সেখানে কোনও সভা করতে হলে সেনার অনুমতি কার্যতই প্রয়োজন। তৃণমূলের নেতৃত্বের একাংশের বক্তব্য, বৃহস্পতিবার রাত পর্যন্তও এই সভার অনুমতি সেনা দেয়নি।

ধর্মতলা শহিদ মিনারে অনশনরত অবস্থায় ডিএ আন্দোলনকারীরা। দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন। এরমধ্যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাও সেইখানে। স্বভাবতই বিপুল জনসমাগম হওয়া স্বাভাবিক। সে কথা মাথায় রেখে বুধবার ডিএ আন্দোলনকারীদের ডিসি সাউথের অফিস থেকে একটি ইমেল করা হয়েছিল। পুলিসের তরফে ২৯ মার্চ ডিএ আন্দোলনকারীদের ধর্না বন্ধ রাখার আর্জি জানানো হয়।

এদিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উভাচ, ‘ওই অঞ্চলে বেশ কয়েকটি ধর্না চলছে। আমরা সেই ধর্নাকারীদের অনুরোধ করেছিলাম, একদিনের জন্য ধর্না না-করতে। সেনাবাহিনীর অনুমোদন এদিন পর্যন্ত আসেনি। তবে এখনও সময় রয়েছে।’ যদি সেনা অনুমতি না দেয়, তবে আগামী ২৯ মার্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা পিছিয়ে যেতে পারে বলেই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.