বুধবার বাবুল সুপ্রিয় বরাহনগরে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের প্রচারে এসে দেশের শাসক দল অর্থাৎ গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। প্রতিশোধের আগুন জ্বলছে তার মনে। এইদিন প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ঈশ্বরের দূত’ মন্তব্যকেও কটাক্ষ করতে ছাড়লেন না বাবুল। তিনি বলেন, ‘বিজেপির প্রতি আমার প্রচন্ড একটা রাগ আছে। বলতে পারেন আমি একটা রিভেঞ্জ মুডে রয়েছি। আমি ওর জন্য যা খেটেছি… কারণ বাঙালিদের প্রতি ওদের ভালবাসা নেই। বাংলা ওদেরকে ফের একবার শিক্ষা দেবে।’
এরপর সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হতেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘২০১৬ সালের পর থেকে মোদীজির ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। চারিদিকে এত ভক্ত বেড়ে গেছে যে নিজেকে ভগবান বলে মনে করছেন এবং সম্বিত পাত্রের মতো একজন সুবক্তা, তিনিও বলে ফেলছেন পুরীর জগন্নাথ দেব মোদির ভক্ত।’







