দমকলের মতো জরুরি পরিষেবার ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বর আছে ফেক কল এই নিয়ে যথেষ্টই বিভ্রান্ত দমকল কর্মীরা।প্রতিদিনই চলে এমনই ঘটনা এতে যথেষ্ট বিরক্ত। এই ঘটনা ঘটছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর দমকলকেন্দ্রে।ফলে,আপৎকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদগ্রস্তরা।এই দমকলকেন্দ্রে প্রায়ই ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসে নানা রঙ্গরসিকতা। কারও আবদার, মোবাইলে রিচার্জ শেষ। একটু করে দেবেন প্লিজ। কেউ বা বলে, মোবাইলে নেটওয়ার্ক নেই, তাই ফোন করেছি। কখনো-কখনো শুনতে হয় নানা অশ্লীল গালিগালাজও। এ প্রসঙ্গে ওই কেন্দ্রের এক আধিকারিক জানান, যেহেতু দমকলের টোল ফ্রি নম্বর ১০১ ও দপ্তরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে, তাই অনেকেই টোল ফ্রি নম্বরে ফোন করে এমন রসিকতা করায় সমস্যা তৈরি হচ্ছে।এই পরিস্থিতিতে এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়েছেন দমকলকর্মী থেকে আধিকারিকরা।দমকল কর্মীরা জানান তারা সর্বদা সতর্ক ও সজাগ কোন আপদ বিপদ ঘটলে তারা সব সময় তৈরি। তবে তারা এও বলছেন অকারণে ফোন করলে তাদের যথেষ্টই কর্মে ব্যাঘাত ঘটছে।তবে সাধারণ মানুষ বলছেন যাতে দমকল কর্মীদের অযথা ফেক কল করে বিরক্ত না করার আবেদন জানান।
Read Next
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026







