ভূমিষ্ঠ হয়েই বাবা-মাকে হারিয়ে পূর্ব বর্ধমান জেলার কালনা হাসপাতালেই বেড়ে উঠছে এক মাসের শিশু কন্যা “কথা”। হাসপাতাল কর্তৃপক্ষ জানান অন্তরা বিশ্বাস নামে এক গর্ভবতী মা ছাব্বিশ এপ্রিল কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কন্যা সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘন্টা পরে মা অন্তরা বিশ্বাস দুর্ভাগ্যক্রমে ইহোলোক ত্যাগ করেন, শিশুটির মায়ের মৃত্যুর সংবাদ শুনে শিশুটির বাবাও আত্মহত্যার পথ বেছে নেন। অনাথ হয়ে পড়ে একরত্তি শিশুটি। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে। পড়ে কালনা হাসপাতালের ডাক্তার এবং এসএমসিইউ ইউনিটের নার্স স্বাস্থ্য কর্মীদের সেবায় শিশুটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে।
শিশু কন্যা সন্তানটির বয়স বর্তমানে প্রায় এক মাস। এসএমসিইউ ইউনিটের নার্স স্বাস্থ্যকর্মী ডাক্তাররা এখন শিশুটির মা। মাতৃস্নেহে অতি যত্নে এক মাসের কন্যা সন্তানটিকে দেখভাল করছেন তাঁরা সকলে। নার্সরা ভালোবেসে কন্যা সন্তানটির নাম দিয়েছেন “কথা”। কথা এখন এসএমসিইউ ইউনিটের প্রতিটা স্টাফ,ডাক্তার এবং নার্সের চোখের মণি হয়ে উঠেছে। নার্সদের মন এখন ভারাক্রান্ত কারণ বেশিদিন কথাকে তাদের কাছে রাখতে পারবেন না তারা।কালনা হাসপাতাল কর্তৃপক্ষ জানান শিশু কন্যাটির রাখার জন্য একটি সেভ হোমের চেষ্টা করছেন, আর কিছুদিনের মধ্যেই চাইল্ড প্রটেকশন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন যাতে শিশুটির ভবিষ্যৎ অতীব সুন্দর হয়।







