রাজ্য

তার সাথের রয়েছে আত্মিক যোগ তাই তিনি হতে পারেন প্রার্থী, মুখ্যমন্ত্রী জানালেন মানিকতলা কেন্দ্রের প্রার্থীর নাম!

লোকসভার পর এবার কলকাতার মানিকতলা বিধানসভার উপ নির্বাচন হবে ১০ জুলাই। এ ব্যাপারে সোমবার নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই মানিকতলার প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের সূত্রে খবর, এ ব্যাপারে এমনিতে বিশেষ আলোচনার অবকাশ নেই। মানিকতলা বিধানসভার উপ নির্বাচনের জন্য কাকে প্রার্থী করা হবে তা আগেই স্থির করে রেখেছিলেন তৃণমূল নেত্রী। সোমবার পরেশ পাল, কুণাল ঘোষ, অতীন ঘোষদের ডেকে মমতা জানিয়েও দিয়েছেন, কাকে প্রার্থী করা হবে তা নিয়ে তাঁদের বিশেষ চিন্তিত হতে হবে না।
শীর্ষ নেতৃত্ব সূত্রের পাওয়া খবর, সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজে পড়ার সময়ে সুপ্তি পাণ্ডে মমতার সহপাঠী ছিলেন। তাঁর সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক ও হৃদ্যতা রয়েছে।

তৃণমূলের এক শীর্ষ নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেও ওই আসনে প্রার্থী হতে চান। এবার সাধন পাণ্ডের স্ত্রী মমতার কাছে আবদার করতে পারেন, তাঁর মেয়েকে প্রার্থী করা হোক। কিন্তু সে ক্ষেত্রে মমতা কী করবেন তা অনেকেই বুঝতে পারছেন না। কারণ, শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার ব্যাপারে দলে অনাগ্রহ রয়েছে। মমতাও যে শ্রেয়াকে প্রার্থী করতে খুব একটা আগ্রহী হবেন তাও মনে করা হচ্ছে না। ফলে সুপ্তি রাজি না হলে অন্য কাউকে প্রার্থী করতে পারেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.