রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে লোকসভা নির্বাচন এর আগে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে বিজেপি রাজ্যে জয়লাভ করলে। জার ভাতা মূল্য তিন হাজার টাকা।কিন্তু বাস্তব এ লোকসভা নির্বাচনে তা হয়নি।
উল্লেখ্য আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অনন্তপুর ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েত এলাকায় এই অন্নপূর্ণা ভান্ডার এর টাকা দেওয়া ও আবেদন নিয়ে পোস্টার পড়ল,আর যাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাজ্যে বিজেপি মুখ থুবড়ে পড়লেও পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি দুই লোকসভা আসনে বিজেপি জয়লাভ করেছে ।তার মধ্যেই তমলুক লোকসভা আসনের এই পঞ্চায়েত এলাকায় এমন পোস্টার ঘিরে উঠছে প্রশ্ন? তাহলে কী সত্যিই চালু হবে ,নাকি ভাওতা?
পোস্টার অনুযায়ী, আগামী ১৫ ই জুন থেকে আবেদন শুরু হয়ে ৩০ শে জুন পর্যন্ত চলবে আবেদন। এবং এই আবেদন গ্ৰহণযোগ্য হলে ১ লা জুলাই থেকেই তা তমলুক ব্লকের জন্য চালু হবে।
তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আবেদন জমা করার জন্য বা ফর্ম পাওয়ার জন্য মিথ্যাবাদী বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করার কথা পোস্টার এ বলা হয়েছে।আর তা নিয়ে জল আরো ঘোলা হচ্ছে।
উল্লেখ্য এই পোস্টার মূলত অনন্তপুর ১ নম্বর পঞ্চায়েত এর শালিকা গড়চক ৮৭ নম্বর বুথে বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে । তাহলে কি সত্যি বিজেপির প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর ভান্ডারের মতো অন্নপূর্ণা ভান্ডার ও চালু হতে চলেছে?
সরকারের কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও এমন ব্যানার পোস্টার কীভাবে পড়ল,সে নিয়েই চলছে আলোচনা।







