বাবার থেকে দশ টাকা নিয়ে দোকানে চপ মুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বারাসাত পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ১১ বছরের একটি শিশু। রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পরেও বাচ্চাকে না পেয়ে বারাসাত থানায় এবং রেল পুলিশের কাছে নিখোঁজের লিখিত অভিযোগ জানায় শিশুর পরিবার।বৃহস্পতিবার হঠাৎ দুপুর তিনটের সময় ওই শিশুর পচা গলা দেহ উদ্ধার হয় নিজের বাড়ির পাশের বাড়ির বাথরুম থেকে। এই বিষয়ে পরিবারের লোকজনের অভিযোগ পরিকল্পিতভাবে শিশুকে খুন করা হয়েছে। বারাসাত থানার লিখিত অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ তদন্তে নেমে কাজীপাড়া এলাকায় তল্লাশি চালায় ও জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু লোককে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। সন্ধ্যার পর স্থানীয় পরিস্থিতি দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা গেঞ্জি মিলের কাছে যশোর রোড অবরোধ করে রাখে। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপরে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এরপরই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বারাসাত পুলিশ মর্গে আগামীকাল ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত করবে বারাসাত থানার পুলিশ।
Read Next
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
Related Articles
Check Also
Close







