ক্রাইম

স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন স্ত্রী — রইল শুধু ঝুলন্ত অণ্ডকোষ!

পুলিশের ভাষায়, এটি এমন এক ঘটনা, যা “বিশ্বের প্রতিটি পুরুষের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট।” মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ঘটে যাওয়া সেই ঘটনা আজও আলোচিত।

স্বামীর দীর্ঘদিনের অত্যাচার সহ্য করতে না পেরে, এক রাতে ধৈর্যের বাঁধ ভাঙে লোরেনা ববিটের। ফ্রিজের আবছা আলোয় রান্নাঘরের ছুরি হাতে স্বামীর উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। এক কোপে বিচ্ছিন্ন করেন জন ওয়েন ববিটের পুরুষাঙ্গ।

ভোর পাঁচটা নাগাদ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছন জন। চিকিৎসক ও পুলিশকর্মীরা হতবাক হয়ে যান। উপস্থিত অফিসারের ভাষায়, “জনের যেখানে পুরুষাঙ্গ থাকার কথা, সেখানে কেবল অণ্ডকোষ ঝুলছিল, আর বাকিটা নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছিল।” পরে চিকিৎসক জেমস সেন অস্ত্রোপচারের মাধ্যমে জনকে মূত্রত্যাগের ক্ষমতা ফিরিয়ে দেন।

তবে এই নৃশংস ঘটনার পরও লোরেনাকে সমাজ খলনায়িকা বানায়নি। বরং গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে প্রতীক হয়ে ওঠেন তিনি। আদালতও রায় দেয়, এটি ছিল আত্মরক্ষার তাগিদে সংঘটিত অপরাধ।

মাত্র ২৪ বছর বয়সে এই ঘটনা ঘটান লোরেনা। বর্তমানে তিনি লোরেনা গ্যালো নামে পরিচিত। সম্প্রতি নিজের জীবনের কাহিনি তুলে ধরতে একটি তথ্যচিত্র প্রযোজনা করেছেন, যা দেখা যাবে আমাজন প্রাইমে।

জনসাধারণের চোখে তিনি শুধু এক নারীর প্রতিশোধ নন, বরং গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে এক সতর্কবার্তা হয়ে উঠেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.