যেরকম ভাবে গরম দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে সেরকম ভাবেই বন্যা হচ্ছে উত্তরবঙ্গে। যার ফলে ক্রমেই বেড়ে চলেছে তিস্তার জল। সেখানেই ঢুবতে বসেছিল একটি হাতি। তবে বনদপ্তরের আধিকারিকদের তৎপরতা প্রাণে বেঁচে যায় হাতিটি।
বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে সিকিম পাহাড় এবং ভূটানে। প্রায় রাত ১১ টার সময় তিস্তা বাঁধের উপর দিয়ে ফিরছিল ১৫ থেকে ১৭ টি হাতির দল। তারমধ্যে থেকে একটি হাতি পা হড়কে তিস্তার জলে পরে যায়। এরপর তীব্র স্রোতে টানে হাতিটি গাজোলডোবা তিস্তা গেটে এসে আটকে যায়। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দেয়। তড়িঘড়ি বনদপ্তর কর্মীরা উদ্ধার করে হাতেটিকে।
এপ্রসঙ্গে বনদপ্তরের কর্মী জানিয়েছেন, “বলে না রাখে হরি মারে কে? রাত এগারোটা নাগাদ খবরটা পাই। ওই এলাকার লোকজন আমাদের ফোন করে ডাকেন। আর আমরা গিয়ে হাতিটাকে বাঁচাই। হাতিটিকে উদ্ধার করে বনদফতরে নিয়ে আসা হয়েছে। ওর স্বাস্থ্যর দিকে নজর দেওয়া হচ্ছে।”







