বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই জলপাইগুড়িতে চলছিলো বৃষ্টি। রাত এগারোটা থেকে শুরু হয় মুসুল ধারায় বৃষ্টি। আর সেই পরিবেশকে কাজে লাগিয়ে জলপাইগুড়ির প্রধান ব্যবসায়িক এলাকায় দিন বাজারের একটি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির দোকানে হানা দেয় দুষ্কৃতীরা।
ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন বাবু বলেন, “আমরা প্রশাসনের কাছে আবেদন এমন ঘটনা যাতে না ঘটে তার ব্যাবস্থা করার।”অপরদিকে দিনবাজারের জনৈক ব্যাবসায়ী বলেন, ব্যবসায়ীরা আতঙ্কিত, এখন দেখা যাক পুলিশ এবং আমাদের মার্চেন্ট অ্যাসোশিয়েশন কি ব্যাবস্থা নেয়।
সকালে দোকানে চুরির ঘটনা সামনে আসার পরেই ঘটনা স্থলে পৌঁছায় কোতয়ালী থানার পুলিশ, তদন্ত চলছে।







