আবহাওয়া

আর মাত্র কয়েক ঘন্টা! ঝেঁপে আসছে ঝড় বৃষ্টি,

অবশেষে কাটবে গুমোট গরম। ঝেঁপে আসছে স্বস্তির বৃষ্টি। ইতিমধ্যেই শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তীব্র গরমের মধ্যেই খুশির খবর শোনাল আবহাওয়া দফতর।

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,আগামী তিন-চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

জুন মাসে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির বেশ ঘাটতি রয়েছে। জুলাই মাসে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গের ভারী বৃষ্টি চলছে। আপাতত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। ওদিকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.