জেলা

বর্ষার ভরপুর তিস্তা নদীকে উপেক্ষা করে নদী দিয়ে পারাপার করছে গরু

বর্ষার ভরপুর তিস্তা নদীকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে তিস্তা নদী দিয়ে পারাপার করছে গরু এবং তিস্তা নদীর সংলগ্ন এলাকার মানুষরা। এমনই চিত্র ক্যামেরায় উঠে আসলো জলপাইগুড়ি সদর ব্লকের ৫ নং তিস্তা নদী এলাকায়। ওই এলাকার বাসিন্দা সুভাষ মন্ডল ও সঞ্জয় সরকাররা ভরপুর তিস্তা নদী দিয়ে সাঁতার কেটে গরু পারাপার করছেন এপারে। উল্লেখ্য তিস্তা নদীর বাহিরচর এলাকায় অনেক মানুষরাই বসবাস করে থাকেন তাদের মূল জীবন জীবিকা কৃষিকাজ ও পশু প্রতিপালন। তবে তিস্তা নদীর চড়ের জমি চাষবাসের ক্ষেত্রে অনেকটাই উপযোগী এবং প্রচুর ফসল উৎপাদন হয়ে থাকে। তাই তিস্তা নদীর পার্বতী মানুষরা নদীর চরে চাষবাস করে থাকেন এবং গুরু চড়াতে নিয়ে যান। তবে ভরপুর বর্ষায়ও জীবনের ঝুঁকি নিয়ে গরু পারাপার করেন। সুভাষ বাবু বলেন বর্ষার সময়ে সাঁতার কেটে গরু পারাপার করতে একদিকে যেমন জীবনের ঝুঁকি থাকে অন্যদিকে গরু বাছুরেরও অনেকেই অসুবিধার মধ্যে পড়তে হয় তাদেরও জীবনের ঝুঁকি থাকে। তবুও রুজি রোজগারের টানে করতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.