ক্রাইম

ছাদে একা তরুণী, পিছু নিল নিরাপত্তারক্ষী! গলায় তার পেঁচিয়ে ধর্ষণের অভিযোগ, শেষে পুলিশের গুলিতে ধরা অভিযুক্ত

আহমেদাবাদে রাতের অন্ধকারে তরুণীর উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ। ছাদে একা হাঁটতে যাওয়া এক ছাত্রীকে অনুসরণ করে সেখানে পৌঁছে যায় বাড়ির নিরাপত্তারক্ষী। অভিযোগ, তরুণীকে জোর করে আটকে রেখে তাঁর গলায় তার পেঁচিয়ে ধর্ষণ করা হয়। এরপর মোবাইল ফোন কেড়ে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত।

চাঞ্চল্যকর এই ঘটনার পর শুরু হয় পুলিশের তল্লাশি। শেষ পর্যন্ত অভিযুক্তকে ধরতে গিয়ে রীতিমতো গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে পুলিশ। পুলিশের গুলিতে পায়ে আঘাত লাগে অভিযুক্তের। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের আনন্দনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, সেখানে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন ওই তরুণী। ইনটেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। শনিবার রাত ১০টা নাগাদ ছাদে হাঁটতে গিয়েছিলেন তরুণী। অভিযোগ, নীচে নামার সময় নিরাপত্তারক্ষী তাঁকে ফের জোর করে ছাদে নিয়ে যায়।

অভিযোগ, ছাদে প্রায় এক ঘণ্টা ধরে তরুণীর উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। সেই সময় তাঁর গলায় তার পেঁচিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পরে তরুণীর ফোন নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায় সে।

অসহায় অবস্থায় চিৎকার করতে থাকেন তরুণী। তাঁর আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এরপর থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে ধরতে ১০টি পুলিশি দল তৈরি করা হয়।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, তরুণী ছাদে যাওয়ার পর তাঁকে অনুসরণ করেই সেখানে পৌঁছেছিল নিরাপত্তারক্ষী। রাতভর তল্লাশির পর রবিবার সকালে অভিযুক্তের সন্ধান মেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় এক পুলিশকর্মীর বন্দুক কেড়ে নিয়ে গুলি চালায় অভিযুক্ত। ঘটনায় এক পুলিশকর্মী আহত হন। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে অভিযুক্তের পায়ে গুলি লাগে। পরে তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের হরদোইয়ের বাসিন্দা। ঘটনার মাত্র ছয় দিন আগে ওই বাড়িতে নিরাপত্তারক্ষীর কাজে যোগ দিয়েছিল সে। তার কাছ থেকে তরুণীর মোবাইল ফোনও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.