ক্লাস ১২ এর গন্ডিও উতরাইনি যুবক কিন্তু এমবিবিএস পাশ কন্যার সাথে বিবাহ। ক্ষুব্ধ বাবার গুলিতে মৃত্যু কন্যার এবং যুবকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উপস্থিত জনতা অভিযুক্ত বাবাকে মারধর করে। ঘটনাটি মহারাষ্ট্রের জ্বলগাঁওয়ের চোপড়া তহশিলের।
ত্রিপ্তি ওয়াঘ নামে এক এমবিবিএস পাশ করা তরুণী দ্বাদশ শ্রেণি পাশ করা এক যুবক অবিনাশ ওয়াঘেকে বিয়ে করাই কন্যার বাবা তা মেনে নিতে পারেনি। শনিবার রাতে চোপড়ার একটি ব্যাঙ্কোয়েট হলে তাঁদের বিয়ের অনুষ্ঠান চলাকালীন সেখানেই ত্রিপ্তির বাবা কিরণ মাঙ্গলে তাঁর রিভলবার দিয়ে মেয়েকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ত্রিপ্তির। গুরুতর আহত হন অবিনাশও।
পুলিশ সূত্রে খবর,ঘটনার সময় অভিযুক্তের ছেলে নিখিল মাঙ্গলেও তার বাবার সঙ্গে উপস্থিত ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত বাবাকে জলগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি ভেন্টিলেসন সাপোর্টে আছে।







