খেলাধুলা

নেটদুনিয়ায় ‘ধুরন্ধর ২’ ঝড়, মিমে গা ভাসিয়ে বুমরাহকে খোঁচা সঞ্জনার

সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ট্রেন্ডিং ‘ধুরন্ধর ২’। গান, অ্যাকশন, সংলাপ—সবই মুহূর্তে ভাইরাল। সেই ট্রেন্ডে এবার মজার ছলে যোগ দিলেন ভারতীয় পেস তারকা জশপ্রীত বুমরাহের স্ত্রী ও জনপ্রিয় ক্রীড়া-সঞ্চালিকা সঞ্জনা গণেশন। একটি মিম ব্যবহার করে স্বামীকে ‘সাবধান’ করলেন তিনিই!

ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্জনা শেয়ার করেন ‘ধুরন্ধর ২’ ছবির এক স্ক্রিনশট। সেই ছবির সঙ্গে লিখেছেন—
“যখন জশপ্রীত বন্ধুদের সঙ্গে রাতভর বাইরে থাকার প্ল্যান করে। তখন আমি বলি, তোর ঘরের কথা মনে পড়ল না জসসি!”
নীচে দেওয়া চরিত্র পিন্ডার দীর্ঘ চুলও যেন খুনসুটির অংশ—পুরুষ চরিত্রটিকে ইচ্ছে করেই ‘মহিলা অবতার’-এ দেখাতে চেয়েছেন সঞ্জনা, এমনটাই মনে করছেন নেটিজেনরা।

সিনেমায় পিন্ডা চরিত্রে অভিনয় করেছেন উদয়বীর সান্ধু। পিন্ডার বন্ধু হামজা আলি—এই চরিত্রে রয়েছেন রণবীর সিং, যার আরেক নাম জসকিরাত সিং রাঙ্গি, ডাকনাম জসসি। ঠিক যেমন বুমরাহকেও অনেকেই ভালোবেসে ‘জসসি’ বলে ডাকেন। ফলে মিমের ইঙ্গিত সিনেমাপ্রেমীদের নজর এড়ায়নি।

বুমরাহ–সঞ্জনা দম্পতির মিষ্টি খুনসুটি ক্রিকেটভক্তদের কাছে নতুন কিছু নয়। নিয়মিতই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে নিয়ে মজা করেন দু’জন। কয়েকদিন আগেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছায় বুমরাহ লিখেছিলেন শুধু— “হ্যাপি অ্যানিভার্সারি।” উত্তরে সঞ্জনার খোঁচা—
“কী সুন্দর লিখলে! পুরো কিডনি ছুঁয়ে ফেলল ভাই!”

ট্রেন্ডিং সিনেমা, জনপ্রিয় জুটি এবং মজার মিম—সব মিলিয়ে নেটদুনিয়ায় এখন বুমরাহ–সঞ্জনার হালকা মেজাজে খুনসুটি নিয়ে জমজমাট আলোচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.