ব্ল্যাকমেলের ৫ লক্ষ টাকা দিতে পারেননি!সেকারণে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিলো ২৭ বছর বয়সর এক যুবক।এমনই অভিযোগ ঘিরে কিছুদিন আগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম সুধাংশু দাস।গলায় গামছা জড়ানো অবস্থায় তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে।নিজেকে শেষ করে দেওয়ার আগে ওই যুবক শ্বশুরবাড়ির অত্যাচার এবং মানসিক নির্যাতনের কথা জানিয়ে গিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যদের কাছে।এমনটাই দাবি করেছিলেন নিহতের আত্মীয়-স্বজনের।এমনকি,৫ লক্ষ টাকা চেয়ে তাঁকে যে ব্ল্যাকমেল করে নিয়মিত চাপ দিতে থাকতো শ্বশুরবাড়ির লোকেরা।সেকথাও পরিবারের সদস্যদের মৃত্যুর আগে জানিয়েছিলেন।স্বভাবতই,সুধাংশু’র মৃত্যুর জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকজনকেই দায়ী করেছেন নিহতের পরিবার-পরিজন।পরিবারের দাবি দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করতো শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। এই ঘটনায় শনিবার বারাসাত আদালতে আগাম জামিন নিতে আসে অভিযুক্তের পরিবার। এই ঘটনায় এদিন শনিবার বারাসাত আদালতে মৃতের পরিবারের পাশে এসে দাঁড়ান অল বেঙ্গল মিন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য। এদিন তিনি জানান যেভাবে পুরুষদের উপরে অত্যাচার চলছে তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে তা নিয়ে আইন পাস করতে হবে। সমাজের মহিলাদের ক্ষেত্রে সর্বস্তরের আইনের ব্যবস্থা আছে কিন্তু পুরুষরা অত্যাচারিত হলে সে ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। সঠিক যাতে বিচার পায় পরিবারটি তার জন্যই আমরা যতদূর যেতে হয় ততদূর যাব এমনটাই জানান এদিন নন্দিনী ভট্টাচার্য।
Read Next
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
Related Articles
Check Also
Close
-
পিংলার মালিগ্রামে অঞ্চল গঠন তৃনমূলের, উচ্ছ্বাস কর্মী সমর্থকদের !August 10, 2023







