আজ ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালে এই দিনটিতেই তৈরি হয় তৃণমূল কংগ্রেস দলটি। ২৬ বছর পেরিয়ে ২৭ বছর বয়সে পা দিল এই দল। প্রতিষ্ঠা দিবসে একাধিক কর্মসূচি রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। শাসক দলের প্রথম ও বড় কর্মসূচি রয়েছে দলের সদর দপ্তর তৃণমূল ভবনে। সেইখানে পতাকা উত্তোলন করবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
তৃণমূলের সদর দপ্তরে পতাকা উত্তোলন ও বক্তৃতার মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে একাধিক মনীষীর সম্মান জ্ঞাপন ও হবে সেখানে। তার পাশাপাশি নেওয়া হবে শপথ গ্রহণ। ঠিক তার পরেই রয়েছে হাসপাতালে রোগীদের ফল বিতরণ। সবমিলিয়ে সারাদিন একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের।
প্রসঙ্গত কিছুদিন আগে আমাদের গর্ব স্বামী বিবেকানন্দের বাণীর বিকৃতি রূপ করতে শোনা যায়, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কে। তাকে সামনে রেখে বিভিন্ন মনীষীদের সম্মান জ্ঞাপন ও করবে তৃণমূল কংগ্রেস। এবং সেই বক্তৃতায় থাকবে নির্বাচনী প্রস্তুতির ঘোষণা।







