খেলাধুলা

অলিম্পিকে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের ড্র

সোমবার অলিম্পিক হকিতে ভারতের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ফাইনাল স্কোরলাইন ১-১। শেষ কয়েকটি মিনিটে হারমানপ্রীতরা ভালো খেলে সমতা ফিরিয়েছে। ম্যাচের ৫৮ মিনিট অবধি আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে ছিল। ভারতের হয়ে একমাত্র কাঙ্ক্ষিত গোলটি করেন হারমানপ্রীত সিং।

ম্যাচের প্রথম কোয়ার্টার গোল শূন্য থাকলেও; দ্বিতীয় কোয়ার্টারে ভারতের রক্ষণ ভেদ করে আর্জেন্টিনা। লুকাস মার্টিনেজ করা গোলে স্কোরলাইন হয়ে দাঁড়ায় ১-০। পিছিয়ে পরে ভারতীয় প্লেয়াররা থেমে যায়নি। বারংবার চেষ্টা করে গেছে। প্রচুর গোলের সুযোগ তৈরি করলেও তার শেষ পরিনতি দিতে ব্যার্থ হন হারমানপ্রীতরা। শেষ কোয়ার্টারে ৫৮ মিনিট পর ভারত সমতা ফেরায়। তবে ম্যাচে বেশ কয়েকটি পেনাল্টি পেলেও ভারতীয় প্লেয়াররা তা থেকে গোল করতে ব্যার্থ হয়।

দ্বিতীয় ম্যাচে প্রত্যাশা মাফিক পারফরম্যান্স না হলেও প্রথম ম্যাচে তাঁরা নিউজিল্যান্ডকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে। এখনও অবধি গ্রুপ পর্বে ভারতীয় হকিদল অপরাজিত। তাঁদের পরবর্তী ম্যাচ আয়ারল্যান্ডের সাথে। সেই ম্যাচের ফলাফল ভারতের পরবর্তী রাউন্ডের গন্তব্য নিশ্চিত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.