রাজনীতি

তৃণমূল নেতা শিবু হাজরা কে ন্যাজাট থেকে পাকড়াও করল পুলিশ

অবশেষে উত্তর ২৪ পরগনার ন্যাজাট থেকে গ্রেফতার হল তৃণমূল নেতা শিবু হাজরা। শনিবার বিকালে তাঁকে গ্রেফতার করা হয়। অতি সম্প্রীতি সন্দেশখালির মানুষের ক্ষোভ দাবানলের চেহারা নিয়েছে, রেশন দুর্নীতিতে অভিযুক্ত শাহজাহান এবং তার দুই শাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরার অত্যাচারে অতিষ্ঠ হয়ে। গ্রামের মহিলারা সম্পত্তি দখল ও গণধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠেছেন এবার।গ্রামবাসীরা উত্তম সর্দার ও শিবু হাজরার বাড়ি-ঘর-কারখানা-পোলট্রি ফার্ম আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। আর এই পরিস্থিতিকে খতিয়ে দেখতে বারংবার সন্দেশখালি পরিদর্শনে আসছে কেন্দ্র ও রাজ্যের একাধিক টিম।

উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হয়েছে শনিবার। উত্তম সর্দার শনিবার গ্রেপ্তার হলেও পলাতক ছিলেন শিবু। তবে শনিবার ধরা পড়লেন সন্দেশখালীর তৃণমূল নেতা শিবু হাজরা। রবিবার তাঁকে নিয়ে যাওয়া হবে বসিরহাট মহকুমা আদালতে।

শিবু হাজরা বলেন,”বিভ্রান্তিকর কথা বলছে বিরোধীরা। সাধারণ মানুষ জানেন আমরা কীভাবে মানুষের পাশে থাকি, উন্নয়ন করি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.