রাজ্য

আর জি করের ঘটনা নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় লজ্জিত গোটা দেশ। এই ঘটনা শাস্তি চাইছে গোটা তিলোত্তমা। এই ঘটনার শাস্তির দাবিতে ডাক্তারী পড়ুয়ারা কর্মবিরতির ডাক দিয়েছে। সেই তালিকায় নাম লেখাচ্ছে একের পর এক হাসপাতালের পড়ুয়ারা। এবার সেই ঘটনা নিয়ে মন্তব্য রাখলেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই ঘটনার নিন্দা চলেছে বিভিন্ন মহলে। পাশাপাশি একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ডাক দিয়েছে। যদিও অন্যান্য হাসপাতালে পরিষেবা চলছে জরুরি বিভাগে তবে একেবারে আপাতত বন্ধ রয়েছে আর জি করের জরুরী বিভাগের পরিষেবা। বর্তমানে নিহত তরুনীর পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। দেশের একাধিক তারকা সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছে। এবার প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আরজিকরের ঘটনার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে নারীদের নিরাপত্তা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এপ্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘খুবই দুর্ভাগ্যের। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত। ভয়ানক। সত্যি ভয়ানক। সব জায়গায় সব কিছু সম্ভব। তাই সেভাবে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত। এটা যে কোনও জায়গায় হতে পারে। ঘটনাচক্রে হাসপাতালে ঘটেছে। এটা ঠিক নয়। খুব খুব ভুল। না, আমার মনে হয় না একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুকে নিরাপদ নয় বলে মনে করাটা ঠিক নয়। এটা একটা দুর্ঘটনা, যে পৃথিবীর সমস্ত প্রান্তে ঘটছে। তবে এটাকে বন্ধ করতে হবে। খুব ভুল। মেয়েদের নিরাপত্তা পশ্চিমবঙ্গ, ভারতের সমস্ত জায়গায় আছে। খুব ভাল একটা দেশ। পশ্চিমবঙ্গও ভাল রাজ্য। একটা দুর্ঘটনা দিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু কড়া পদক্ষেপ করতেই হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.