জেলা

দুর্গন্ধ খাবার অযোগ্য পানীয় জল প্রতিবাদে টাকি রোড অবরোধ

পৌরবাসীদের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের খড়িবাড়ি ত্রিমোহিনী ,কালিবাড়ি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যায় বেশ কিছুদিন ধরে বারবার প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে টাকি রোডের উপর টায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি বেশ কয়েকদিন ধরে জলে দুর্গন্ধ খাবার অযোগ্য এমনকি এই জল খেয়ে শিশু থেকে বাচ্চারা পেটের রোগে ভুগছে। বারবার জানিয়ে কোন ফল হয়নি, বাধ্য হয়ে তাই আজকে তারা অবরোধ করেছি। এর ফলে রাস্তায় যান চলাচল স্তব্দ হয়ে পড়েছে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী বলছেন অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে যার জন্য সমস্যায় পড়তে হয়েছে। মাঝে মাঝে পাইপ ফেটে যাচ্ছে যার কারণে নিচে নোংরা ও দূষিত জল পাইপের মধ্যে ঢুকে গিয়ে এই জল পড়ছে। আমরা দ্রুতই সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.