দেশ

আরজি করের পর এবার অন্ধপ্রদেশের ইঞ্জিনিয়ারিং কলেজে মহিলাদের ওয়াশরুম থেকে গোপন ক্যামেরা উদ্ধার! অশালীন ছবি বিক্রির অভিযোগ

আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারী ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনা সারা ফেলেছে গোটা রাজ্য তথা বাংলায়। এই ঘটনা ছড়িয়ে পড়েছে বাইরের দেশেও। গোটা দেশে মহিলাদের নিরাপত্তার দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের দাবি ‘we want justice’। আরজি কর কান্ডের আজ ২০ দিন পেরিয়েছে কিন্তু বিচারের কোনো কিনারাই চোখে পড়ছে না। এই ঘটনার গোটা দায়িত্ব এখন সিবিআই এর হাতে। দেশ জুড়ে তীব্র আন্দোলন চলছে ।

এই আবহেই এবার অন্ধপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে মহিলাদের ওয়াশরুমে গোপন ক্যামেরা ধরা পড়েছে। জানা গিয়েছে, অন্ধপ্রদেশের কৃষ্ণা জেলার গুড়লাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজের বিজয় নামে এক ছাত্র সম্ভবত এই কাজ করেছে। ইঞ্জিনিয়ারিং কলেজে মহিলাদের ওয়াশরুমে গোপন ক্যামেরায় ধরা পড়েছে বেশ কিছু অশ্লীল ছবি। এমনকী এই গোপন ছবি পৌঁছে গেছে ওই কলেজের ছেলেদের হোস্টেল পর্যন্ত। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই রাজ্যে। ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রী সহ অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীরাও এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করছে। ঘটনাটি পুলিশকে জানানো হয় এবং এই ঘটনার তদন্ত করছে পুলিশ।

এ কি হচ্ছে দেশ জুড়ে! পশ্চিমবঙ্গের পর এবার অন্ধপ্রদেশ! মেয়েদের নিরাপত্তা কোথায়? এই নিয়ে প্রশ্ন তুলেছেন কলেজের ছাত্র-ছাত্রীরা। হোস্টেলের ছাত্রীদের সূত্রের খবর, গোপন ক্যামেরায় অশ্লীল আপত্তিজনক ছবি ওই ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলেদের হস্টেলে টাকার বিনিময়ে বিক্রি করত বিজয়। এই ঘটনার জেরে ওই কলেজের ফাইনাল ইয়ারের বিজয় নামে একটি ছেলেটির ল্যাপটপ থেকে ৩০০টি অশালীন ছবি উদ্ধার করে ওই রাজ্যের পূ্লিশ। তৎক্ষণাৎ সেই ল্যাপটপ বাজেয়াপ্ত করে পুলিশ। এরপরই বিজয় নামের ওই কলেজ পড়ুয়াকে গ্ৰেফতার করে পুলিশ আধিকারিকরা।

গোটা ঘটনায় কলেজ পড়ুয়া ও অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে তুমুল বিক্ষোভে নেমেছেন মহিলাদের নিরাপত্তার বিচারের দাবিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.