সাতসকালে বৃদ্ধকে কুপিয়ে খুন। ঘটনাটি ঘটেছে সোমবার তারদহ বাজার এলাকার একটি হাই স্কুলের সামনে। মৃত বৃদ্ধের নাম ভোলা শেখ(৬৬)। তিনি একটি চামড়ার কারখানায় কাজ করতেন।
সূত্রের খবর, ওই বৃদ্ধের ভাগ্নিকে বাঁচতেই তিনি খুন হয়েছেন। পরিবারের সূত্রে দাবি, ওই বৃদ্ধের ভাগ্নিকে শশুরবাড়িতে নির্যাতন করা হতো। নিজের ভাগ্নিকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে শশুরবাড়ি থেকে নিজের বাড়িতে নিজের ভাগ্নিকে নিয়ে এসেছিল ঐ বৃদ্ধ।
সেই আক্রশেই ওই বৃদ্ধকে খুন করেছে ওই ভাগ্নির স্বামী। ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে ওই বৃদ্ধকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। তবে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ওই ভাগ্নি জামাইকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালেই বারুইপুর থেকে মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেফতার করেছে কেএলসি থানার পুলিশ।






