জেলারাজ্য

ইলিশ ধরার নিষেধাজ্ঞা জারি ! কি বলছে মৎস্যজীবী সংগঠন ?

ইলিশ ধরার ওপর জারি নিষেধাজ্ঞা ! বঙ্গোপসাগর এবং সুন্দরবনের নদীতে , ১১ দিনের জন্য , ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২ রা অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত জারি থাকছে এই নিষেধাজ্ঞা । কিন্তু হঠাৎ কি কারণে এই নিষেধাজ্ঞা ? জানা গিয়েছে , ইলিশের প্রজননের যথাযথ পরিবেশ রক্ষা এবং ফিমেল ইলিশ সংরক্ষণের জন্য , মৎস্য দফতরের তরফে , এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা মৎস্য দফতরের পক্ষ থেকে এই নির্দেশিকা , সুন্দরবনের উপকূল এলাকার মৎস্যজীবী সংগঠনগুলির কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে ।

এই নির্দেশিকা অনুযায়ী , কোন ট্রলার, ট্রলি, ভুটভুটি কিংবা ডিঙি নৌকা নিয়ে মৎস্যজীবীরা , সুন্দরবনের উপকূল থেকে মাছ ধরতে যেতে পারবেন না । আর যদি কেউ , এই নির্দেশিকা উপেক্ষা করে মাছ ধরতে যায় , তাহলে পশ্চিমবঙ্গ সরকারের সামুদ্রিক মৎস্য শিকার নিয়ন্ত্রণ আইন ও নিয়মাবলী অনুযায়ী , তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে । সেক্ষেত্রে ওই বোট বা নৌকার মালিক এবং অভিযুক্ত মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি, মৎস্যজীবী সংগঠনের কথায়, এ বছর মরশুমের শুরুতে কিছুটা ভালো ইলিশ পাওয়া গিয়েছিল । তবে পরে ইলিশের পরিমাণ কমে যায় , সাইজও ছোট হয়ে যায়। পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগ তো লেগেই আছে। এমত পরিস্থিতিতে টানা ১১ দিন নিষেধাজ্ঞা জারি থাকলে , এবং সকলে সেই নির্দেশিকা পালন করলে সমুদ্র এবং নদীতে ইলিশের প্রজননের যথাযথ পরিবেশ রক্ষা এবং ফিমেল ইলিশ সংরক্ষণ সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.