জেলা

বারাসাত জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজের সামনে খোলা হল অভয়া ক্লিনিক।

আরজিকর কাণ্ডের প্রতিবাদে যেভাবে কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা তাতে ভোগান্তি বাড়ছে বই কমছে না। শত অনুরোধেও কান দিচ্ছে না চিকিৎসকরা । তাই এবার বারাসাত জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজের সামনে খোলা হল অভয়া ক্লিনিক। আরজিকর কান্ডের একমাস হতে চলল,এখনো একাধিক প্রশ্নের ভিড়। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার অন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সুবিচারের দাবিতে এখন পথে নেমে আন্দোলন চলছে। ঘটনার প্রতিবাদে আরজিকরের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। এবার তারি মাঝে নয়া কর্মসূচি ঘোষণা করলো অভয়া ক্লিনিক। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হলো অভয়া ক্লিনিক। এই ক্লিনিকে নি খরচায় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। যতদিন এই আন্দোলন চলবে ততদিন এই পরিষেবা চালু থাকবে বলে জানাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.