নৈহাটির বাসিন্দা সেতা সাহা তিনি নৈহাটির কিছুদিন আগে একটি মিছিল কে কেন্দ্র করে দুষ্কৃতি তাণ্ডব হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন সেতা সাহা। সেই কারণেই সেই মিছিলকে ঘিরে বড়মার মন্দিরকে নিয়ে মন্দিরে একটি বিতর্ক মূলক বিবৃতি তিনি ফেসবুকে পোস্ট করেন। যেই বিবৃতিতে লেখা আছে “প্রতি মিছিলে সবাই ২-৫ টাকা করে রেখে যাবেন, তাহলে আর কোন ঝামেলা হবে না, ঠিক যেমন “বড় মা” এর পুজোর মিছিলে ঝামেলা হয় না, লক্ষ্য মানুষ এসে ভিড় করলেও, কারণ তাদের প্রণামি হয় কোটি টাকা”।
এই বিবৃতি নিয়েই শুরু হয় নৈহাটির বড়মার মন্দিরে চাঞ্চল্য। নৈহাটির বড়মার মন্দিরে পুজো কমিটির সেক্রেটারি তিনি জানান এই বিবৃতি কে নিয়ে আমরা যথেষ্ট অসন্তুষ্ট এবং আতঙ্কিত। আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি পুলিশ প্রশাসন সমস্ত পদক্ষেপ নেবে।
অপরদিকে যে পোস্টটি করেছে সেতা সাহা তিনি তার পোস্ট নিয়ে অনর আছেন। তিনি পরিষ্কার মিডিয়ার সামনে বললেন আমার তরফ থেকে কোন ভুল হয়নি আমরা একাধিকবার বড়মার পূজোকে নিয়ে সাফারার হয়েছি।







