জেলা

ফের একবার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

পূর্ব খিলগাপুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের এক যুবক বিগত তিনদিন ধরে পেটে ব্যথায় ভুগছিল। বৃহস্পতিবার রাত্রিবেলায় অসুস্থতার বাড়াবাড়ি হওয়ায় পরিবারের লোক এবং প্রতিবেশীরা জেলা সদর বারাসাতের মেডিকেল কলেজে নিয়ে আসে আমজাদ আলী কে। সেখানে জরুরি বিভাগে দেখানোর সময় ডাক্তারের রোগীর প্রতি অমানবিক আচরণ করেছে বলে জানায় রোগীর পরিবারের লোকজনেরা। পরবর্তীতে অমানবিক আচরণের কারণে আমজাদ আলীকে অন্যত্র একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকের চিকিৎসার জন্য। এই আচরণের পরই রোগীর পরিবার ও প্রতিবেশীরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় তাদের রোগীকে অর্থাৎ আমজাদ আলী কে অন্যত্র কোথাও নিয়ে যাওয়ার এবং সেই মতো বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়, বর্তমান তিনি চিকিৎসাধীন।

আমজাদ আলীকে বেসরকারি হাসপাতালে ভর্তির পরই বারাসাত থানায় গিয়ে মেডিকেল কলেজের ডাক্তারের অমানবিক আচরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আমজাদ আলীর পরিবারের আত্মীয়-স্বজন। এবং তারা আরো জানান আগামীকাল হাসপাতাল কর্তৃপক্ষকেও এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন। সরকারি কার্যালয় থেকে সাধারণ মানুষের প্রতি এরূপ অমানবিক আচরণের তীব্র কটাক্ষ করছেন আমজাদ আলীর পরিবারসহ প্রতিবেশীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.