এজরা স্ট্রিট এককথায় জতুগৃহ। এদিন কলকাতার মেয়র ও দমকল মন্ত্রী সুজিত বসু যান ঘটনাস্থল পরিদর্শনে । অগ্নিকাণ্ডের ঘটনায় , অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে যেসব প্রশ্ন উঠেছ , সেগুলোই খতিয়ে দেখে , আগামী সপ্তাহে বৈঠক করা হবে বলে জানা গিয়েছে ।
এদিন অগ্নিকাণ্ডের ঘটনা স্থল পরিদর্শন করে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান , “ওই বহুতলে বহু বৈদ্য়ুতিন তার অগোছালোভাবে দেখা গিয়েছে। আমি সিইএসসি, দমকল, ব্যবসায়ী সমিতি, পুরসভা, পুলিশকে নিয়ে বৈঠক করব। যাতে বড়বাজারে যাঁরা ব্যবসা করেন, তাঁরা সুষ্ঠুভাবে করতে পারেন। যাতে দমকল আসতে অসুবিধা না হয়, তা দেখার দায়িত্ব সকলের।”
উল্লেখ্য এই অগ্নিকাণ্ডের ঘটনায় , সকালেই বিস্ফোরক দাবী করেন এলাকার কাউন্সিলর । তিনি বলেন , “এটা ঘিঞ্জি এলাকা। ২২ বার আগুন লেগেছে। আগুন লাগার ঝুঁকি নিয়ে বহুবার দমকল, পুলিশ কমিশনারকে লিখেছি। কাকে বলিনি? কারও টনক নড়েনি। কাগজ আমার কাছে আছে। কিছুই ঠিকঠাক হয়নি।” তবে অবশ্য , পড়ে মেয়র এসে কাউন্সিলরের সেই অভিযোগ উড়িয়ে দেন ।
পাশাপাশি ওই বহুতল অবৈধ নির্মাণ কিনা , সেবিষয়ে মেয়র বলেন , “হতে পারে বেআইনি, আমি চ্যালেঞ্জ করছি না। এত বড় বাড়িতে কে কী করছেন, তা জানা যায় না। যখন এগুলো হয়, তখন কেউ জানাননি। একশো-দেড়শো বছরের পুরনো বাড়ি। তাই কতটা আইনি, কতটা বেআইনি নির্মাণ তা এখনই বলতে পারব না। আগে বিল্ডিং বিভাগের লোকজনেরা আসবেন, তবেই বলতে পারব।” মেয়র এদিন আরো জানান , কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে , সেটা ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে , তারপর ব্যবস্থা করা হবে প্রয়োজনমতো ।
দমকল মন্ত্রী সুজিত বসুও এদিন উপস্থিত হয়েছিলেন ঘটনাস্থলে । তিনি স্পষ্ট বলেন , “কী থেকে আগুন, তা ফরেনসিক না হওয়া পর্যন্ত বলতে পারব না।” পাশাপাশি ব্যবসায়ীদের কাছে সুজিত বসুর আর্জি , “ব্যবসা করুন, সবরকম সহযোগিতা করবে রাজ্য সরকার। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো রাখুন।”






