জেলা

পক্ষপাতের অভিযোগে কড়া অ্যাকশন, সরানো হল হিঙ্গলগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (OC) সন্দীপ সরকারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও জারি করেছে কমিশন।

সূত্রের খবর, সন্দীপ সরকারের বিরুদ্ধে কমিশনের কাছে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছিল। অভিযোগগুলির মধ্যে রয়েছে পক্ষপাতদুষ্ট আচরণ, স্থানীয় অসাধু চক্রের সঙ্গে সম্ভাব্য যোগসাজশ এবং রাজনৈতিক প্রভাবের মধ্যে কাজ করার অভিযোগ। পাশাপাশি, নির্বাচনী প্রক্রিয়ার সময় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

গত ২১ এপ্রিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট কমিশনে পাঠান। সেই রিপোর্ট ও পরিস্থিতি বিশ্লেষণ করার পরই নির্বাচন কমিশন কঠোর সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে।

কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অবিলম্বে সন্দীপ সরকারকে পদ থেকে সরিয়ে দিতে হবে। একইসঙ্গে ২৪ এপ্রিল সকাল ১১টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বর্তমানে হিঙ্গলগঞ্জ থানার ওসি পদটি শূন্য থাকায় দ্রুত নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, স্বচ্ছ ভাবমূর্তির একজন পুলিশ আধিকারিককে সেখানে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ভোট প্রক্রিয়ায় শূন্য সহনশীলতার বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে পক্ষপাত বা গাফিলতির কোনও সুযোগ থাকবে না বলে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.