রাজ্য

সন্দীপ ঘোষকে গুজরাতে নিয়ে গিয়ে নারকো টেস্ট করাতে চায় সিবিআই, খবর সংস্থা সূত্রে

সন্দীপ ঘোষের নারকো পরীক্ষা করাতে চাইছে সিবিআই, এহেনই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক সূত্রের। উল্লেখ্য, এর পূর্বে আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনে অভিযুক্তের নারকো পরীক্ষা করাতে চেয়েছিলেন তাঁরা। সিবিআই সূত্রে খবর, গুজরাতে নিয়ে গিয়ে সন্দীপের নারকো পরীক্ষা করানোর ইচ্ছেপ্রকাশ সিবিআই-এর। এই প্রসঙ্গে শিয়ালদহ কোর্টে আবেদন জানাবেন আধিকারিকরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল বিজ্ঞপ্তি জারি করে সন্দীপ ঘোষের রেজিট্রেশন বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। দুর্নীতির অভিযোগের পর খুন ও ধর্ষণের মামলাতেও গ্রেফতার করা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তারপর থেকেই রেজিস্ট্রেশন বাতিলের প্রশ্ন ওঠে। বৃহস্পতিবারই এই মর্মে নির্দেশিকা জারি হয়।

সন্দীপ ঘোষকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ১৫ সেপ্টেম্বর গ্রেফতার করে সিবিআই। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ পরীক্ষা করানো হয়। সিবিআই সূত্রে খবর, দিল্লির সিএফএসএল-এর রিপোর্টে তাঁর কিছু কিছু বয়ান ‘বিভ্রান্তিকর’ বলেও দাবি করা হয়। যার কারণবশত, তাঁর কিছু বক্তব্য খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেই মনে করেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.