ফুটফুটে ছোট্ট এক সদ্যজাত শিশুর দেহকে খুবলে খুবলে খাচ্ছে কুকুরগুলি। এটি দেখতে পেয়ে স্থানীয় যুবকরা কুকুরগুলিকে তাড়া করলে শিশুর দেহাংশ ছেড়ে কুকুরগুলি পালিয়ে যায়। এই ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী পশ্চিম ধনতলা মহানন্দা নদীর বাঁধের ওপর। সত্যিই ভাবলে অবাক লাগে তবে এটাই সত্যি, যেখানে এই ফুটফুটে ছোট্ট এক শিশুর থাকার কথা তার মায়ের কোলে, অথচ তার ঠিক উল্টো দৃশ্য, মৃত অবস্থায় মহানন্দা নদীর পাড়ে পড়ে আছে এবং কুকুর গুলি খাচ্ছিলো সেই ফুটফুটে ছোট্ট শিশুর দেহকে। এই দুঃখজনক খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে, চোখে জল গ্রামবাসীদের। সত্যিই এত নিষ্ঠুর একজন মা কি করে পারে এমন ঘটনাটি ঘটাতে।
যে মা শিশুটিকে ১০ মাস ১০ দিন গর্ভে ধরার পর জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, আবার সেই মা কেনো পৃথিবীর আলো কেড়ে নিলো সেই ছোট্ট শিশুটির? তা কারোর জানা নেই । এমন দুঃখজনক ঘটনাটি ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায় ঘটেছে। রবিবার সকাল নাগাদ মহানন্দা নদী পারে শিশুটির দেহ দেখতে পায়। এরপরেই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে, পুলিশ এসে শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে এলাকাবাসীদের প্রশ্ন মহানন্দা নদীর বাধে ওপর শিশুর দেহটি কি করে এলো এবং সেই সাথে এলাকাবাসীরা জানান শিশুটির বয়স সম্ভবত ৬ মাস বয়স হবে। এমনকি শিশুর শরীরে দুটি পা নেই, বাকি পুরো শরীর ঠিক রয়েছে, সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ।







