আমরা বলি বারো মাসে তেরো পার্বণ। তবে গত কয়েক বছর ধরে বলা হচ্ছে ১২ মাসে ১৪ পর্ব পার্বণ। সে ১৪ নম্বর পার্বণ টা কি জানেন? ১৪তম পার্বণ টি হল বইমেলা। ইতিমধ্যেই দুর্গাপুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে বইমেলাও দুর্গা পূজার উৎসবের চেয়ে কোন অংশেই কম নয়। এক খুশির আমেজেই ঘোষণা হল আরেক উৎসবের নির্ঘন্ট। কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিন ঘোষণা হল।
৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা কবে অনুষ্ঠিত হবে? কবে থেকে চলবে আবেদন সবকিছুই প্রকাশ করা হলো কর্তৃপক্ষের তরফ থেকে। আগে ময়দানে এই বইমেলা অনুষ্ঠিত হলেও বর্তমানে সল্টলেক করুণাময়ী বাসস্ট্যান্ডের পাশে সেন্ট্রাল পার্কের মাঠেই এই বইমেলা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। থাকে দেশ-বিদেশের নানা সংস্কৃতি, দেশ-বিদেশের লেখকদের বই, বিভিন্ন এন্টারটেইনিং প্রোগ্রাম, শিল্পী, লেখক এক ছাতার তলায় যেন সব সংস্কৃতি একত্রিত হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে।
এ বছরে অর্থাৎ ২০২৫ এর বইমেলা শুরু হবে ২৮শে জানুয়ারি থেকে শেষ হবে ৯ ফেব্রুয়ারি। আজ অর্থাৎ ৪ অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত চলবে বইয়ের স্টল এবং খাবারের স্টলের জন্য আবেদন প্রক্রিয়া।
এশিয়ার সবথেকে বৃহত্তম বইমেলা কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছিল ১৯৭৬ সালে। এই বই উৎসবের মূল ভাবনাটাই সামাজিক বন্ধন সূত্র তৈরি করা সংস্কৃতির আদান প্রদান, ধর্ম-বর্ণ কে পিছনে ফেলে মানুষে মানুষে ভাব আদান- প্রদান।






