খেলাধুলা

পুরো ফিট না হওয়া সত্বেও আইপিএল খেলতে নামছেন ম্যাক্সওয়েল! খবর সামনে আসতেই তোলপাড় আরসিবি শিবির 

 

ঢাকে কাঠি পড়ে গিয়েছে আইপিএলের (IPL 2023)। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) যা বললেন, তাতে আরসিবি ভক্তদের চিন্তা বাড়তেই পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরসিবি একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওয় অজি তারকাকে বলতে দেখা গিয়েছে, “তাঁর বাঁ পায়ের চোট সেরে গিয়েছে। তবে পুরোদস্তুর ফিট হতে বেশ কয়েক মাস এখনও সময় লাগবে”।

 

শোনা যায়, গত বছরের নভেম্বরে বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে ম্যাক্সওয়েল বাঁ পায়ের ফিবুলা ভেঙেছিলেন। আর তার ফলে তাঁকে দ্রুত অস্ত্রোপচার করতে হয়। আর তার পর ম্যাক্সওয়েল দীর্ঘদিন রিহ্যাবে থাকেন। তারপর ওয়ানডে দলে তিনি ফেরেন। এবার আইপিএলের জন্য তৈরি হচ্ছেন ম্যাক্সওয়েল। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে ম্যাক্সওয়েল বলেন, “পা এখন ঠিকই আছে। একশো শতাংশ ফিট হতে বেশ কয়েকমাস সময় লাগবে”। ম্যাক্সওয়েল আরও বলেন, “আশাকরি এই পা নিয়েই খেলতে পারব। আমার কাছ থেকে যা আশা করা হচ্ছে, সেই আশা মেটাতে পারব”।

 

কোভিডের পর এই প্রথম আইপিএল ফিরছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে। গত দু’বছর জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলোয়ারদের খেলতে হয়েছিল। ম্যাক্সওয়েল বলছেন, “জৈব বলয়ে থাকার পরে এবার আবার খেলতে নামবো সমর্থকদের সামনে। আমি খেলতে নামার জন্য উত্তেজিত”। তবে অনেকের মতে আইপিএলের মতো এরকম একটি মেগাটুর্নামেন্টে পুরোটা ফিট না হয়ে খেলা ঠিক কতটা যুক্তিযুক্ত হবে সেটাই এখন প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.