লরেন্স বিষ্ণোই মাত্র ৫ বছর বয়স থেকেই সালমান কে খুন করে চান । কিন্তু কেন সালমান এর প্রতি এতো এইরূপ ক্রোধ?
এক সংবাদ মাধ্যমে জানাগেছে,
১৯৯৮ সাল হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ মারেন সলমান খান। আর এই বিষ্ণোই গ্যাং কৃষ্ণসার হরিণকে মাতৃ রূপে পূজা করে। সেই সময় লরেন্সের বয়স ছিল মাত্র ৫ বছর।থেকে বিষ্ণোই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন সলমান খান।একাধিকবার হুমকির পর মুম্বই পুলিস নিরাপত্তা বাড়িয়েছে সলমানের। সেই থেকে ঐকের পর এক হুমকি আসতে থাকে সালমানের কাছে সূত্রে জানাগেছে,২০২২ সালে প্রথম সলমানকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠায় লরেন্স বিষ্ণোই। সেলিম খানের কাছে পৌঁছায় সেই চিঠি। এরপর ২০২৩ সালে ফের ইমেইল মারফত দেওয়া হয় হুমকি। বান্দ্রা পুলিস স্টেশনে দায়ের হয় অভিযোগ। এরপর গত ১৪ এপ্রিল সলমান খানের বাড়ির সামনে দুই ব্যক্তি এসে গুলি চালিয়ে যান। তার পর থেকে ধীরে ধীরে নতুন করে প্রকাশ্যে আসতে থাকে বিষ্ণোই গ্যাংয়ের সলমান হত্যার পরিকল্পনার কথা। সেই মামলায় গ্রেফতার হয় দুই ব্যক্তি।এমন কী সলমান খানের ঘনিষ্ঠ নেতা বাবা সিদ্দিকী ,তাঁর মৃত্যুর দায় স্বীকার করে সলমানকে রবিবার নয়া বার্তা দেয় লরেন্সের টিম। সলমান খানের উদ্দেশ্যে তাঁরা বলেন, ‘সলমান খান, আমরা এটা চাইনি।তুমিই তোমার বড় ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। কারোর সঙ্গে আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু সলমান খান, দাউদকে যে যে সাহায্য করবে, তারা তৈরি থাকো।’
এছাড়াও নানাভাবে সালমানকে খুন করারা ছককষা হয়।পানভেলে সলমানের উপর আক্রমণের ছক কষে ছিল লরেন্সের গ্যাং। কিন্তু সেই ঘটনা ঘটার আগেই পুলিস গ্রেফতার করে নেয় চার শ্যুটারকে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ‘একে ফর্টি সেভেন ‘ দিয়ে গুলি করার পরিকল্পনা করেছিল লরেন্সের টিম। সম্প্রতি বিদেশে এপি ঢিঁলোর শোয়ের বাইরেও গুলি চালায় লরেন্সের গ্যাং। কারণ তাঁর একটি মিউজিক ভিডিওতে ছিলেন সলমান।
এছাড়াও জানাগেছে,লরেন্স বিষ্ণোই পঞ্জাবের ফিরোজপুর জেলার আবোহারের কাছে ধত্তারানওয়ালি গ্রামের এক সচ্ছল কৃষক পরিবারের ছেলে এবং বর্তমানে তিহার জেলে বন্দী। বিষ্ণোইয়ের বিরুদ্ধে খুন থেকে তোলা বাজি পর্যন্ত দুই ডজন মামলা রয়েছে। বিশ্বের প্রায় ৭০০ শ্যুটারের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে সূত্রে খবর।







