শনিবার ক্ষোভে ফেটে পড়েছিল গোটা তিলোত্তমা । বিরোধী দলগুলির বহু নেতাও ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। পাশাপাশি শাসক দলের নেতা হয়েও সরব হয়েছিলেন কুণাল ঘোষ । কিছু মানুষের হ্যাংলামিতেই এমন ঘটনা বলে সুর চড়িয়েছিলেন কুণাল ।
কলকাতা সফরের পরেই , মেসির সফর ছিল হায়দ্রাবাদে । আর কলকাতায় ঠিক যেমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল , তেমনই সুষ্ঠ ভাবে সব কিছু সম্পন্ন হয়েছে হায়দ্রাবাদে । আর এবার সেই নিয়েও পোস্ট করলেন কুণাল ঘোষ । তার পোস্টে পাওয়া গেল আফশোসের সুর ।
তিনদিনের ভারত সফরে , মেসির গন্তব্য তালিকায় আছে কলকাতা , হায়দ্রাবাদ , মুম্বাই , দিল্লি , এই চার শহর । যার মধ্যে প্রথম সফর ছিল কলকাতায় । ১২ ডিসেম্বর রাত তবে ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী , ১৩ ডিসেম্বর , রাত ১.৩০ টা নাগাদ, কলকাতায় পা রাখেন মেসি । যে মাঠে অধিনায়ক হিসেবে, নিজের প্রথম ম্যাচ খেলেছিলেন মেসি , সেই মাঠেই উপস্থিত হন তিনি । আর গ্যালারি জুড়ে চোখে পড়ছিল শুধুই মেসি ভক্তদের কালো মাথা । তারা প্রত্যেকেই , হাজার হাজার টাকা দিয়ে , নিজেদের প্রাণের মানুষ টাকে চোখ ভরে দেখতে এসেছিলেন । তবে অভিযোগ , মাঠে প্রায় ৬০-৭০ জন মেসিকে এমনভাবে ঘিরে রাখেন মেসি কে , যে গ্যালারি থেকে তাঁকে দেখাই যায়নি । জনতার ক্ষোভে , ১৫ মিনিটে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় মেসিকে ।
কলকাতা থেকে বেরিয়ে , পরের গন্তব্য হায়দ্রাবাদে পৌঁছন মেসি । সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় হায়দরাবাদের অনুষ্ঠান । মেসিও বলেন , “আপনাদের সঙ্গে এই কয়েকটি দিন ভাগ করে নিতে পারা আমাদের জন্য বড় সম্মান। ভারতে এসে আপনাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমরা কৃতজ্ঞ।”
প্রথমে যেমন , যুবভারতী কান্ড নিয়ে সরব হয়েছিলেন কুণাল ঘোষ , তেমনই হায়দরাবাদের অনুষ্ঠানের পরও মুখ খোলেন কুণাল ঘোষ । সমাজ মাধ্যমে লেখেন , “আফশোস কলকাতা।”







