শেষমেষ বাংলায়ও হতে চলেছে SIR! ১৫ অক্টোবরের পরেই কি বাংলায় বাজবে SIR এর ডঙ্কা ! দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমের প্রতিনিধি দলের বৈঠকের পর তুঙ্গে SIR এর জল্পনা। সূত্রের খবর , দিল্লি থেকে আসা টিমের সদস্যদের তরফে বৈঠকে SIR এর চূড়ান্ত হওয়ার ইঙ্গিতই মিলেছে বলে খবর।
প্রসঙ্গত, বাংলায় SIR এর কাজ খতিয়ে দেখতে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি বিশেষ টিম এসেছে । তারাই বুধবার CEOকে সঙ্গে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন । এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অনান্য প্রশাসনিক আধিকারিকরা।
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের প্রতি জেলায় SIR নিয়ে কতটা প্রস্তুতি চলছে , তাই আলোচিত হয়ে , এদিনের বৈঠকে। পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশের পর তিন থেকে চারদিনের মধ্যে অন্তত ২০ শতাংশ এনুমারেশন ফর্ম ছাপানো সম্ভব কিনা তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা করা হয় ।
সূত্রের খবর , কমিশনের ইচ্ছা, বিজ্ঞপ্তির প্রকাশের আগেই ছাপিয়ে রাখা হোক এনুমারেশন ফর্ম। পাশাপাশি যাবতীয় শেষ করার জন্য , কাজ ১১-১৫ অক্টোবরের সময় বেঁধে দেওয়া হয়েছে । আর তাতেই অনুমান , ১৫ অক্টোবরের পরই , বাংলায় ডঙ্কা বাজতে পারে SIR এর।






