ময়নাগুড়ি, ২৯ শে মার্চ মঙ্গলবার ময়নাগুড়ি হাঁটিতে, চৈত্র সেল উপলক্ষে প্রচন্ড ভিড় কাপড় বাজারে। এই ভিড়ের মধ্যেই ময়নাগুড়ি পুরান বাজার কাপড় হাটিতে গৌতম গুহুর দোকানে ভিড়ের মধ্যেই , কিছু মহিলা , সুযোগ বুঝে কাপড়ের দোকানে থাকা বেনারসি শাড়ি চৈত্র সেল উপলক্ষে বাইরে রাখা তিনটি বেনারসি শাড়ি নিয়ে চম্পট দেয়। এই অবস্থায় দোকানের কর্মচারী, খোকন চক্রবর্তী বলেন তার নজরে এই ঘটনা আসায় , মহিলারা শাড়ি নিয়ে চম্পট দেয়। পরে তাদের পিছু ধাওয়া করে তিনটি বেনারসি শাড়ি উদ্ধার করে।
আটক ঐ মহিলাদের মুচলেকা নিয়ে , ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায়ী মহলে আতঙ্কে সৃষ্টি হয়েছে।







