ঘূর্ণিঝড় ‘ডানা’ আসার আগেই ভেঙে পড়লো এক গোটা ব্রিজ।তার প্রভাব ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা ও কলকাতায় পড়তে শুরু করেছে ।ডানকুনিতে ভেঙে পড়লো একটি পুরনো ও নড়বড়ে ব্রিজ। স্থানীয় সূত্রে খবর, ডানকুনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ঘটেছে এই ঘটনা। ব্রিজটি ছিল একটি পুরনো খালের উপর নির্মিত, এবং দীর্ঘদিন থেকেই এর অবস্থা সংকট জনক হয়ে উঠেছিল। ব্রিজটির অবস্থা নিয়ে প্রশাসনকে বারবার সতর্ক করা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, স্থানীয় সূত্রে জানা গেছে।
এছাড়াও সূত্রের খবর, ব্রিজের ভাঙনের ফলে একটি বাইক আরোহী আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই দুর্ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে, বিশেষ করে যেখানে আজ মধ্যে রাতে বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘ডানা’ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী। স্থানীয়রা আশা করছেন যে প্রশাসন দ্রুত এই সমস্যা সমাধানে উদ্যোগী হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।







