এই প্রথমবার ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে খাবি খাওয়ালো নিউজিল্যান্ড। এর আগে নিউজিল্যান্ড বহু টেস্ট সিরিজ খেলেছে ইন্ডিয়াতে। ম্যাচ জিতেছে, সিরিজ ড্র হয়েছে কিন্তু সিরিজ জয় কখনো হয়নি। তবে যেন সেই রেকর্ড ভেঙে এক ঐতিসহিক মুহূর্ত গড়তে চলেছে টিম নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে মাত্র ২৫৯ রানেই অলআউট করেছিল ভারত। এবং প্রথম ইনিংস এ ভারতের প্রয়োজন ছিল ৩৫০ রান। কিন্তু তা পারলেন না ভারতীয় ব্যাটাররা।
প্রথমেই রোহিত শর্মার উইকেট হারায় ভারতীয় দল। তবু এদিন প্রথম থেকেই দুর্দান্ত ব্যাটিং করছেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। শুভমন লেগ বিফোর হন বোলিংয়ে। তারপর মাঠে নামে বিশ্ব বিখ্যাত ব্যাটম্যান বিরাট কোহলি। কিন্তু ঘটে বিপত্তি, বোল্ড বিরাট। তারপরই শুরু হয় পতন। যশস্বী ও শুভমন জুটিতে রান করেন ৪৯। পর পর হারায় উইকেট। বেকায়দায় ভারতীয় দল। এরপর ১০৩ রানে বড় লিড নেয় নিউজিল্যান্ড। সেখান থেকে ওভার কাম করা কঠিন ছিল ভারতীয় দলের। ম্যাচ সম্পূর্ণ নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে চলে আসে। এক ম্যাচ বাকি, এখনও পর্যন্ত নিউজিল্যান্ড কখনও ভারতে টেস্ট সিরিজ জেতেনি। তবে এবার যেন সেটাই হতে চলেছে।







