প্রবাদ হিসেবে সকলের শুনেছি ‘রাখে হরি তো মারে কে’। এবার যেন সেই প্রবাদ সত্যি হতে দেখা গেল পুরুলিয়ার রেল স্টেশনে। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ একজন বৃদ্ধ চাপা পড়ে গেলে যাচ্ছিল। তবে আরপিএফ এর তৎপরতায় প্রাণে বেঁচে যায় ওই যাত্রী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা ডিভিশনের পুরুলিয়া রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে।
গতকালের সন্ধ্যেবেলা আসানসোল যেতে টাটা-আসানসোল এক্সপ্রেসে উঠেছিল এক বৃদ্ধ দম্পতি। তবে ট্রেন পুরুলিয়া স্টেশনে দাঁড়াতেই খাবার কেনার জন্য ট্রেন থেকে নেমে দাঁড়ান ৭৫ বছরের গুরুদ্বীপ সিং। সেই খাবার কেনা শেষ হতে না হতেই ট্রেনটি ছেড়ে দেয়। এরপর দৌড়ে গিয়ে ট্রেন ওঠার চেষ্টা করতেই পরে গিয়ে সোজা চলে যান ট্রেনের নীচে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা আরপিফের কর্মীদের চোখে পরে এই ঘটনা। তৎক্ষণাৎ সেই কর্মীরা ছুটে গিয়ে বৃদ্ধকে টেনে তুলে প্রাণে বাঁচায়। এরপরই কিছুটা দূরে যাওয়ার পরে ওই বৃদ্ধের স্ত্রীকে ট্রেন থেকে নামিয়ে আনা হয়। এরপরে আসানসোলে যাওয়ার ট্রেনের আবার ওই বৃদ্ধ দম্পতিকে তুলে দেয় আরপিএফের কর্মকর্তারা।







